প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা এলাকায় আসক্ত ছেলের দেওয়া আগুনে বসতঘরসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মৃত আব্দুল জলিল হাওলাদারের বড় মেয়ে সুলতানা জানান, প্রায় এক বছর আগে তাদের বাবা মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের দুই বোন ও দুই ভাইকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। বড় ভাই নাঈম হাওলাদার প্রবাসে থাকেন। তিনি ও তার ছোট বোন শ্বশুরবাড়িতে থাকলেও মা ও ছোট ভাই তামিম বাড়িতে বসবাস করতেন।
তিনি আরও জানান, পরিবারের অভিভাবক না থাকায় ছোট ভাই তামিম মাদকাসক্ত হয়ে পড়ে। এ কারণে প্রায়ই সে বাড়িতে ভাঙচুর ও অশান্তি সৃষ্টি করত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে চারবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হলেও সে পুনরায় নেশায় জড়িয়ে পড়ে।
পরিবারের অভিযোগ, রোববার সকালে মায়ের সঙ্গে অভিমান করে তামিম ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় তার মা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকলেও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে দ্রুত আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে।
আগুনে বসতঘরসহ ঘরে থাকা প্রায় ১০৬ মণ ধান, কয়েক মণ চাল, নগদ টাকা, স্বর্ণালংকার, নতুন ফ্রিজ, স্যুটকেস, ৬টি খাট, স্টিলের আলমারি ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
ঘটনার খবর পেয়ে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার ও উপজেলা মহিলা দলের সম্পাদক শিরিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments