সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ার বাসষ্ট্যান্ড এলাকায় পণ্যবাহি ট্রাক, সবজির পিকআপ, ভটভটি ও পণ্যবাহি অটোরিক্সার গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন সময় চাঁদাবাজির টাকাসহ ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার(১২ মার্চ) বেলা ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার।
এর আগে সোমবার বিকেলে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিংড়া উপজেলার সরকারপাড়া গ্রামের মো.আরিফুল ইসলাম (৩০),নিংগুইন উত্তরপাড়া গ্রামের মো. হাফিজ (৪০),চাঁদপুরের মো. মনসুর রহমান (৩৫),মো. বকুল খান (৪৭), বাসুয়াপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫),মাদারীপুর এলাকার মো. কুদরত (৩৫)।
কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. আরিফুল ইসলাম সহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।
সড়ক- মহাসড়কের চাঁদাবাজি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় মামালা রুজু করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments