খুলনা থেকে মো. নূর আলমঃ পশুর নদীর ড্রেজিংয়ের বালি ফেলার জন্য তিনশো একর উর্বর তিনফসলি কৃষিজমির হুকুম দখল বাতিলের দাবিতে বাণীশান্তার কৃষকরা স্মারকলিপি দিলেন খুলনা ডিসি মোঃ মনিরুজ্জামান তালুকদারকে। ২ অক্টোবর রবিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।
রবিবার দুপুর সাড়ে ১২টায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা মো. নূর আলম শেখ, বাপা খুলনার সমন্বয়কারি এ্যাড. বাবুল হাওলাদার, বাপা নেতা হাছিব সরদার, ইস্রাফিল বয়াতী, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিত গাইন, হিরন্ময় রায়, অশোক মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, বৈশাখী মন্ডল প্রমূখ। স্মারকলিপি প্রদানকালে বাপা ও কৃষিজমি সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন ২০২০ সালে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং প্রশাসন যখন জমি হুকুম দখলের জন্য মতামত চেয়েছিলো তখনই আমরা হুকুম দখলের বিরুদ্ধে মতামত প্রদান করেছিলাম। বাণীশান্তা ইউনিয়ন ও দাকোপ উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও মানুষের মতামতকে উপেক্ষা করেই উর্বর কৃষিজমি বালি ফেলার জন্য হুকুম দখল করা হয়েছে। নেতৃবন্দ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বার বার বলছেন ”কৃষিজমি নষ্ট করে কোন উন্নয়ন করা যাবেনা” ”এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবেনা” ঠিক সেই মুহুর্তে প্রধানমন্ত্রী অনুশাসন বাস্তবায়ন না করে বরং একটি মহল কৃষিজমি ধ্বংসের ষড়যন্ত্র করছে। নেতৃবৃন্দ খুলনার ডিসিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুশাসন বাস্তবায়নে তিনশো একর কৃষিজমি হুকুম দখলের বাতিলের দাবী জানান। নেতৃবৃন্দ তিনফসলি কৃষিজমিতে পশুর নদী ড্রেজিংয়ের বালি ফেলার মোংলা বন্দর কর্তৃপক্ষ’র ভুল সিদ্ধান্তও বাতিলের দাবি জানিয়ে তাদের প্রস্তাবিত বিকল্প জায়গায় বালি ফেলার আহ্বান জানান।
মোংলা থেকে মোঃ নূর আলমঃ সুন্দরবন বিনাশী রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে এখনই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি নীতি আমাদের নিরাপত্তা দিতে পারে না। জীবাশ্ম জ্বালানি জলবা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় তার নিজ বাড়িতে অ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
সব মন্তব্য
No Comments