আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তেল বাণিজ্য বন্ধ করে ইউক্রেন যুদ্ধের অর্থায়ন ঠেকাতে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিলটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে প্রাথমিক প্রক্রিয়াগত প্রস্তাব পাস করে। দুইজন ডেমোক্র্যাট দলীয় অবস্থানের বাইরে গিয়ে রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি অনুমোদিত হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিলটির ওপর চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৭ আগস্ট মার্কিন সিনেটে বিলটি ৮৬-১১ ব্যবধানে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। প্রতিনিধি পরিষদে চূড়ান্ত অনুমোদন পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করে আইনি রূপ দেবেন বলে জানিয়েছে রয়টার্স। রয়টার্স জানায়, বিলটির নাম প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সম্মানে রাখা হয়েছে এবং হাউসে পাস হলে এটি হোয়াইট হাউসে যাবে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এটিতে স্বাক্ষরের পরিকল্পনা করেছেন।
কোন ১০ দেশ লক্ষ্যবস্তু?
সিনেটে পাস হওয়া মূল বিলে ৫টি বৃহত্তম আমদানিকারকের কথা উল্লেখ থাকলেও, মার্কিন আইনপ্রণেতাদের জমা দেওয়া সংশোধনীতে ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে - ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান। মার্কিন প্রশাসনের যুক্তি, এসব দেশ রাশিয়ার অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য ক্রয় অব্যাহত রেখে যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে।
বিলে রাশিয়ার রাষ্ট্রপ্রধান ও জ্বালানি খাতের ওপর সরাসরি নিষেধাজ্ঞার পাশাপাশি নিষেধাজ্ঞা এড়াতে তেল বহনে ব্যবহৃত গোপন ‘ছায়া বহর’ বা শ্যাডো ফ্লিটের ওপর কঠোর নজরদারি ও শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা নবায়নের বিধানও যুক্ত করা হয়েছে।
বিলটি প্রেসিডেন্টকে চীন, ভারত ও অন্যান্য দেশের ওপর কঠোর শুল্ক আরোপের ক্ষমতা দেবে যাতে তারা রাশিয়ার তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমায়। সমর্থকরা বলছেন, এটি রাশিয়াকে একটি অপরিহার্য বার্তা পাঠায় - ওয়াশিংটন এখনও ইউক্রেনকে সমর্থন করে।
তীব্র বিরোধিতা ডেমোক্র্যাটদের:
তবে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস এই শুল্ক বিলের বিরুদ্ধে তীব্র আপত্তি তুলেছেন। রয়টার্সকে তিনি বলেন, "হোয়াইট হাউসের আইনজীবীরা বর্তমান খসড়াটি এমনভাবে তৈরি করেছেন যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকান জনগণের ওপর নতুন আমদানি কর আরোপের ক্ষমতা সর্বাধিক হয় এবং রাশিয়া বা তার সহযোগীদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বাধ্যবাধকতা সর্বনিম্ন থাকে।"
দ্য হিন্দু ও বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, মিকসের দাবি, এই বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শুল্ক চাপানোর অনিয়ন্ত্রিত ক্ষমতা দেওয়া হবে, যা শেষ পর্যন্ত ওয়াশিংটনের বৈশ্বিক জোট ও অর্থনৈতিক স্থিতিশীলতায় ধস নামাতে পারে।
উল্লেখ্য, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ভোক্তা মূল্য বৃদ্ধির আশঙ্কায় কিছু রিপাবলিকানও বিলটি নিয়ে দ্বিধায় রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার ঠিক আগে এই ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির ভারত মণ্ডপমে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। ১২-১৩ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত এই সম্মেলন রোববার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাপনী ভাষণের মধ্য দিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের দুই প্রধান শহর খামিস মুশাইত ও আবহায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। তবে কিছুক্ষণ পরই পরিস্থিত ...
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
সব মন্তব্য
No Comments