সিলেট অফিস: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে 'নদী তীরে সবুজায়ন ' কর্মসূচি পালন করা হয়। খোয়াই ও পুরাতন খোয়াই নদীতীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এর মাধ্যমে ৫ জুন (শুক্রবার) এ কর্মসূচি পালন করে খোয়াই রিভার ওয়াটারকিপার।
এ উপলক্ষে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন বটতলা এর সাধারণ সম্পাদক এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আইএফআইসি বাংক কর্মকর্তা মো: আকবর হোসেন ও গাছ মামা খ্যাত মো: রায়হান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস মূল উপজীব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ভবিষ্যতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা। কেবল একটি নির্দিষ্ট দিনকে পরিবেশ দিবস ভাবলে হবে না; আমাদের অস্তিত্বের জন্য তথা পৃথিবী নামক গ্রহটিকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে। বন উজার, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী, জলাশয়, সাগর-মহাসাগর দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্লাস্টিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, প্রাকৃতিক দূর্যোগ আমাদের জন্য কেবল চ্যালেঞ্জই নয়; বরং আমাদের অস্তিত্বের সংকট। পরিবেশ ও প্রতিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সহজ ও কার্যকর সমাধান। বৃক্ষ রোপন ও এর পরিচর্যা এবং বন সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী নির্মাণই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।
সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে।গাছ ফুল, ফল সৌন্দর্য বৃদ্ধিসহ ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তাই গাছ রোপন এবং সংরক্ষণে উদ্যোগী হওয়া জরুরি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments