ময়মনসিংহ, ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় মাদককে না বলুন, যেখানে মাদক সেখানেই প্রতিরোধ এই স্লোগান কে সামনে রেখে নবকলি শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে মাদক বিক্রেতা ও মাদকসেবীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার বেলা ১১ টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপির সার্বিক সহযোগিতায় ফুলবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন র্যালি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ফুলবাড়িয়ার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ খায়ের , ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস , ২ নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান , ৮ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম , নবকলি শিশু সুরক্ষা কমিটির সভাপতি মোঃ আবু ইছাহাক , শিশু ফোরামের সভাপতি মোঃ ফুয়াদ হাসান রিফাত, ছনকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম বাদশাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদকের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রাখেন ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments