ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলা উপজেলা সরকারি খাদ্য গুদাম কর্তৃক চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যাক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বেলা ১২ টায় উপজেলা সরকারি খাদ্য গুদাম চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, জেলা যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ আহম্মেদ আল রিপন প্রমুখ। উল্লেখ্য, চলতি আমন মৌসুমে ৩৩৮৫ মেট্রিক টন চাল ও ৮০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments