বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শুক্রবার যথাযোগ্য মর্যাদায় বাণী অর্চনা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে রাবি কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন বিভাগ ও হলের পক্ষ থেকে মন্দির চত্বরে ৪৫টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা সেসব মণ্ডপে নিজ নিজ বিভাগ ও হলের পক্ষে পূজা অর্চনায় যোগ দেন ।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বেলা ১২টায় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে অন্যান্য মণ্ডপ ঘুরে দেখেন ও সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপ পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো.মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর পার্থ বিপ্লব রায়, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
বাণী অর্চনার কর্মসূচিতে আরো ছিল প্রতিমা স্থাপন, পূজা অর্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments