স্টাফ রিপোর্টার: গ্রাহক আস্থা ফেরানো এবং ব্যাংকের চলমান অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে কেউ বাধা দিলে বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শনিবার ২০ জুন ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার পর ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বর্তমানে গ্রাহকদের সব ধরনের লেনদেনও স্বাভাবিকভাবে চলছে। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো চেষ্টা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ প্রসঙ্গে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন জানান, ব্যাংক এখন ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। আমানত জমার পরিমাণ বাড়ছে এবং উত্তোলনের চাপও আগের চেয়ে কমেছে। ব্যাংকের কার্যক্রমকে ঘিরে যেন কেউ গুজব, বিভ্রান্তি বা প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সে কারণেই এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে তারল্য সংকট ও নানা গুজবের জেরে ব্যাংকটির গ্রাহকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর প্রভাবে একসঙ্গে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ঘটনা ঘটে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ১ থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনে গ্রাহকরা ইসলামী ব্যাংক থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেন। এর মধ্যে ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমে ৪ হাজার ২০৪ কোটি টাকা এবং পরের দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা উত্তোলন হয়। এতে কিছু শাখা ও এটিএম বুথে নগদ টাকার সংকট দেখা দেয়।
তবে বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা এবং ব্যাংক ব্যবস্থাপনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে পরিস্থিতির দ্রুত উন্নতি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি, চলমান সহায়তা এবং ব্যাংক কর্তৃপক্ষের উদ্যোগ অব্যাহত থাকলে ইসলামী ব্যাংক খুব দ্রুতই পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবে।
স্টাফ রিপোর্টার: উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি মজবুত করতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রশাসনিক পর্যায়ের নীতিনির্ধারকদের নিয়ে ঢাকায় সভা অনুষ্ঠিত হয়েছে।আন ...
স্টাফ রিপোর্টার: ভারত থেকে আমদানি করা বিদ্যুতের জন্য নতুন করে অতিরিক্ত চার্জ আরোপ করেছে দেশটি। প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ০.০০৫ ভারতীয় রুপি হারে সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসএনএ) চার্জ দাবি করা হয ...
ডেস্ক রিপোর্ট: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এ উদ্যোগ দেশে মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওক ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা হিরো মোটোকর্প বাংলাদেশে এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো বাজারে এনেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের যাত্রায় এ ...
সব মন্তব্য
No Comments