ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ কসবায় মাটির নিচ থেকে অবিস্ফোরিত একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রত্যন্ত লতুয়ামুড়া
দক্ষিণপাড়া কড়াইলামোড়া এলাকার এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার রাতে কসবা থানা পুলিশ মর্টারশেলটি উদ্ধার করে নিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় মাটি কাটার সময় হঠাৎ মরিচাধরা মর্টার সেলটি দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি জব্দ করে থানায় নিয়ে যায়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের বলেন, উদ্ধারকৃত মর্টার সেলটির
ওজন প্রায় ৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় এক ফুট। মর্টার সেলটি প্রাথমিকভাবে থানায় পানিতে নিমজ্জিত করে রাখা হয়েছে। পরে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন, কিউ অ্যান্ড অর্ডন্যান্স শাখা, কুমিল্লা সেনানিবাসের মাধ্যমে তা ধ্বংসের
ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের অবিস্ফোরিত মর্টার সেল হতে পারে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments