উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সৃজনশীল নেতৃত্ব, দক্ষ প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন। তাঁর এই অর্জনে উজিরপুর তথা বরিশাল জুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।
গত ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান এবং যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মদ শহিদুল ইসলামকে দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম তদারকি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তিনি শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়নে নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
সহকর্মী, শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্টরা জানান, তারুণ্যের উদ্যম, মেধা, কর্মদক্ষতা, সততা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তাঁকে একজন সফল শিক্ষা প্রশাসকে পরিণত করেছে। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা শিক্ষাঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতিস্বরূপই তিনি দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মর্যাদা অর্জন করেছেন।
দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলার শিক্ষক সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মোহাম্মদ শহিদুল ইসলামের এই জাতীয় স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং উজিরপুর উপজেলার জন্যও এক গৌরবোজ্জ্বল অর্জন। তাঁর এ সম্মাননায় আনন্দিত ও গর্বিত উজিরপুরবাসী।
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
সব মন্তব্য
No Comments