সৈয়দ মাহমুদ শাওন (তানোর) রাজশাহী অফিস:প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের আহবানে দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া কর্মসূচীর আলোকে ধান কাটা শুরু করেছে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ও রাজশাহী কলেজ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বিপ্লব।
ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বিপ্লব হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ২৯ এপ্রিল (শনিবার ) তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের এক কৃষকের প্রায় ১২ কাঠা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।
এদিন সকালে ছাত্রলীগের ২০-২২ জন নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে কৃষকের জমিতে ধান কাটা শুরু করে। পরে মাথায় করে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়।
ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বিপ্লব বলেন,চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আলোকে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ধান কাটা শুরু করেছি। মাঠে যতদিন ধান থাকবে ছাত্রলীগ ততদিন মাঠে থাকবে। কৃষকের ধান যাতে ক্ষতি না হয় সেটি মাথায় রেখে কাজ করবে রাজশাহী জেলা ছাত্রলীগ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments