ফরিদপুর অফিস : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।এদের মধ্যে ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকী ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে আব্দুল আলীম (২৫) নামে এক পুলিশ সদস্যের নাম পরিচয় পাওয়া গেলেও অন্য ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম(২৫)বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন ।
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আমা বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এসময় বাসটি সড়তের পার্শবর্তী গাছের সাথে সজোরে ধাক্কা খায় ।এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাছটি ভেঙ্গে যায়। ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হয়।এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments