ডেস্ক রিপোর্ট: তিন বছর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্ববাপে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেবার নবাগত দল হিসেবে বিশ্বমঞ্চের পা রাখলেও একটি ঐতিহাসিক জয় তলে নিয়েছিল তারা-পাকিস্তানের বিপক্ষে।সময় গড়িয়ে গেছে, অভিজ্ঞতা বেড়েছে, আত্মবিশ্বাসও। আর ঠিক তিন বছর পর, ২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপেরও পাকিস্তানকে হারিয়ে জয়ের সূচনা করল নিগার সুলতানার দল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পুরো দল।
পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা ভালো হলেও বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাঝপথে ছন্দ হারায় পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে মাত ১৯৭ রান।
জবাবে ওপেনিংয়ে ভালো শুরু পায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা খেলেন দায়িত্বশীল ইনিংস, যা জয় সহজ করে দেয়। ৩ বল হাতে রেখেই জয় তুরে নেয় বাংলাদেশ।
ম্যাচ সেরা হয়েছে রাবেয়া খাতুন। ১০ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুরে নেন।
এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এটি বাংলাদেমের প্রথম ম্যাচ। এ আসরে ৮টি দল অংশ নিচ্ছে, এবং রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে সব দল একে অপরের বিপক্ষে খেলবে। শীর্ষ ৪টি দল উঠবে সেমিফাইনালে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৫ আগষ্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments