বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে( বশেমুরবিপ্রবি) পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলা বিভাগের উদ্যোগে সারাদিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বেলা ১১ টায় আনন্দ র্যালির আয়োজন করা হয়। এসময় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আলিমা খাতুন লিনা, সহকারী অধ্যাপক শামিমা আক্তার প্রভাষক তন্নি সাহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
স্টলগুলোতে প্রায় ৫০ প্রকারের পিঠার মধ্যে উল্লেখযোগ্য চিতই, ভাপা, পুলি, তক্তি, নকশি পিঠা,পাটি সাপটা, ঝাল চন্দ্রকোনা, চন্দনকুলি, দুধ খেঁজুর, নারকেলের চিড়া, রসপান, হৃদয়হরণ, গোকুল পিঠা ও হরেক রকমের রসালো পিঠাসহ পাহাড়ি পিঠার মধ্যে আলইকুম, বিনি পিঠা, ফিতামুং ও বরা পিঠা লক্ষ্য করা গেছে।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান বলেন, বাংলা বিভাগ প্রতি বছরের মত এ বছরও উৎসবমুখর পরিবেশে শীতের পিঠা উৎসব শুরু করেছি। তবে অন্যবারের মত বাংলার ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি এবারের বিশেষত্ব হচ্ছে আমরা আদিবাসীদের সংস্কৃতিতে তুলে আনার অংশ হিসেবে তাদের পিঠা আনতে সক্ষম হয়েছি। আশা করছি ভালভাবেই পিঠা উৎসব সম্পন্ন করতে পারব।
স্টলের দায়িত্বে থাকা বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আদীবাসী শিক্ষার্থী বিকাশ চাকমা জানান, আমাদের এখানে যেহেতু বাংলাদেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস সেহেতু সাংস্কৃতিক বিনিময়ের লক্ষ্যেই আমাদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্যান্য আদিবাসীদের পিঠা বানানোর চেষ্টা করেছি। আমাদের স্টলে নানাবিধ পিঠার মধ্যে কলাপিঠা, ফিতামুং, বরা পিঠা, আলইকুম, বিনি পিঠাসহ আরও বেশ কিছু পাহাড়ি পিঠা রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments