ডেস্ক রিপোর্ট: অলিম্পিকের প্রধান থমাস বাখ বলেছেন, রুশ আগ্রাশন সত্বেও ইউক্রেনের ক্রীড়াবিদরা ২০২৪ অলিম্পিকে অংশগ্রহন করতে পারবে। কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎকারে বাখ যুদ্ধবিধ্বস্ত দেশটির অ্যাথলেটদের জন্য আইওসি তহবিলের পরিমান বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।
আসন্ন ২০২৪ সালের প্যারিস অলিম্পিক ও ২০২৬ সালের ক্রোটিনা -মিলানোর শীতকালীন অলিম্পিকে ইউক্রেনীয় পতাকা উড়বে বলে নিশ্চত করেন বাখ। তিনি বলেন,‘ রুশ আগ্রাসনের শুরুতে ২.৫ মিলিয়ন ডলারের যে তহবিল ইউক্রেনীয়দের জন্য গঠন করা হয়েছিল সেটি তিনগুন বাড়িয়ে ৭.৫ মিলিয়ন ডলার করা হবে।’
বাখের সঙ্গে বৈঠক শেষে অতিরিক্ত এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন,‘ রুশ আগ্রাসন ইউক্রেনের ক্রীড়াঙ্গনের জন্য একটি নিষ্ঠুর আঘাত। ইউক্রেনের বিপুল সংখ্যক অ্যাথলেট আমাদের দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। সামরিক যুদ্ধে ৮৯ ইউক্রেনীয় অ্যাথলেট ও কোচ প্রান হারিয়েছেন এবং ১৩জন আটক হয়ে রুশ বন্দীশালায় রয়েছেন।’
ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু করলে এর প্রতিক্রিয়া হিসেবে আইওসি রুশ ও বেলুরুশের অ্যাথলেটদের নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল। বাখ বলেন, ওই অবস্থান থেকে সরে আসবে না আইওসি। তিনি বলেন, ‘আমরা প্রেসিডেন্ট জেলেনস্কিকে এই নিশ্চিয়তা দিতে চাই , শুরু থেকে যে অবস্থান আমরা নিয়েছিলাম, সেখানেই আছি। এটি একদম পরিস্কার।’
-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments