বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: স্ত্রীর স্বীকৃতি ও বৈবাহিক অধিকার দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল পলাশবাড়ী এলাকায় স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন এক নারী।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের মোছা. বেবী নাজমিন বিথী মঙ্গলবার দুপুর ২টা থেকে বোচাগঞ্জ উপজেলার ছাতইল পলাশবাড়ী গ্রামের মো. আফছারুল ইসলামের বাড়ির গেটের সামনে অবস্থান শুরু করেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির মধ্যেও তিনি বাড়ির গেটের বাইরে অবস্থান করছিলেন। এ সময় তিনি দাবি করেন, মো. আফছারুল ইসলামের সঙ্গে তার বৈধভাবে বিয়ে হয়েছে এবং তিনি স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি ও আইনগত অধিকার চান।
সাংবাদিকদের দেখানো কোর্ট ম্যারেজের নথি অনুযায়ী, চলতি বছরের ২৬ জুলাই তাদের বিবাহ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ রয়েছে।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত মো. আফছারুল ইসলাম বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
রাজশাহী অফিস : বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও রাজশাহীতে সংগঠনটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচিত ওয়ালিদুর রহমান, মহানগর ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভ ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদা ...
সব মন্তব্য
No Comments