পিরোজপুর অফিস: জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পিরোজপুর সফরকালে জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম তৌহিদ উদ্দিন শেখের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন। শনিবার (৩০ মে) বিকেলে শহরের শেখপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেন। এ সময় মরহুম তৌহিদ উদ্দিন শেখের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, দলের প্রবীণ নেতাদের অবদান স্মরণ ও মূল্যায়ন করার মধ্য দিয়েই সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব। মরহুম তৌহিদ উদ্দিন শেখ জাতীয় পার্টির জন্য যে অবদান রেখে গেছেন, তা দলের নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য খলিলুর রহমান, পিরোজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির আহমেদ, সহ-সভাপতি তৌনিক উল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রিয়াজউদ্দীন রিয়াজ হাং, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক হাসিব হোসেন মিলন, সদস্য সচিব পারভেজ খান, জেলা ওলামা পার্টির আহ্বায়ক মহিউদ্দিন জিহাদিসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
ঝালকাঠি (কাঁঠালিয়া) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে শতবর্ষী একটি ঐতিহ্যবাহী গাছ কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
সব মন্তব্য
No Comments