আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোয় জঙ্গি হামলায় ৪৭ জন নিহত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট বৃহস্পতিবার থেকে জাতীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করেছেন।দেশটির উত্তরাঞ্চলের গোরগাদজি শহরের কাছে বুধবারের হামলায় ৩০ বেসামরিক লোকও নিহত হয়েছে। সেনা নিহত হয়েছে ১৪ জন। এছাড়া তিন মিলিশিয়া স্বেচছাসেবীও প্রাণ হারিয়েছে।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
এদিকে উভয় পক্ষের বন্দুকযুদ্ধকালে নিরাপত্তা বাহিনীর হামলায় ৫৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৯ জন।
সেখানে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা চলছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে জিহাদীদের সর্বশেষ এই হামলায় নিহতদের জন্যে দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে সরকারি ডিক্রির মাধ্যমে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
সাব সাহারার সাহেল অঞ্চলের দরিদ্র দেশ বুরকিনা ফাসো। দেশটি ২০১৫ সাল থেকে ক্রমবর্ধমান জঙ্গি হামলা মোকাবেলা করে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ...
আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী নিউজ জ ...
লুতুব আলি, কলকাতা: ব্রহ্মপুত্র ও বরাকের ফুঁসে ওঠা জলে ভয়াবহ অবস্থা আসামে। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, সুবনসিরি, জিয়া-ভরালি, কপিলি, মানস, পুঠিমারি এবং বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। রাজ্যের ...
সব মন্তব্য
No Comments