কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে গঠিত এই চুক্তি রবিবার (১৮ জুন) সকাল সাড়ে ১১ টায় ঢাকা ধানমন্ডিস্থ বিসিএসআইআরের সভা কক্ষে এক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এই চুক্তিতে স্বাক্ষর করেন। এতে বিসিএসআইআরের পক্ষে স্বাক্ষর করেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ।
এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠান বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা প্রকল্পে সহায়তা, ডিজাইন ও বাস্তবায়নে কাজ করে যাবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, মানসম্মত শিক্ষাকে এগিয়ে নিতে এই এমওইউ আমাদের যৌথ লক্ষ্যকে সহজতর করবে। আমাদের শিক্ষাবিদ এবং গবেষকরা বিসিএসআইআর-এ দক্ষতা এবং ডেটার বিশাল ভাণ্ডারে ব্যবহার করে সহযোগিতামূলক প্রকল্পে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এটি নিঃসন্দেহে যুগান্তকারী আবিষ্কারের দিকে পরিচালিত করবে এবং আমাদের জাতির সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মুশফিক মান্নান চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালসহ বিভিন্ন সদস্যরা।
এছাড়াও স্বাক্ষী হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ রশিদুল ইসলাম শেখ। বিসিএসআইআরের পক্ষে স্বাক্ষর করেন বিসিএসআইআরের সচিব শাহ আবদুল তারিক এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও রিসার্চ কোঅর্ডিনেটর মোঃ অহিদুল আকবর।
উল্লেখ্য, প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই চুক্তি কার্যকর থাকবে। প্রতি পাঁচ বছর পর উভয় পক্ষের সম্মতিতে এটি নবায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments