সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা দিয়ে গ্রামবাসীর ওপর হামলা ও আহত করার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
২৭ জুন শনিবার দুপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের কুমারগাতী এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে ওই এলাকার নারী-পুরুষ শিশু-বৃদ্ধসহ কয়ে'শ মানুষ অংশ নেয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন ওই এলাকার শামসুর রহমান মুক্তা, নোমান, শাহীন, সুমন, শাহজাহানসহ আরও অনেকেই।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় ৪০ বছর আগে মরহুম মলিম মন্ডল ও বারেক মন্ডল ঈদগাহ মাঠের জন্য জমি দান করেন। এরপর থেকে ওই মাঠে এলাকার মুসল্লিরা নিয়মিত ঈদের জামাত আদায় করে আসছেন। সম্প্রতি ঈদগাহ মাঠের উন্নয়নমূলক কাজ শুরু করতে গেলে বারেক মন্ডলের উত্তরসূরীরা বাধা দেন এবং গ্রামবাসীর ওপর হামলা চালান । হামলায় মোশাররফ, মোজাম্মেল, মুক্তেলসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
বক্তারা আরও জানান, গ্রামবাসী এক পক্ষে আর ওরা এক গোষ্ঠীই উন্নয়ন কাজের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা ঈদগাহ মাঠের জমি দান করে এখন নিজেরাই প্রভাব বিস্তার করছে। ঈদগাহ মাঠ নিয়ে তারা দলীয় পরিচয়ে সবার সঙ্গেই অশোভন আচরণ, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শনসহ দেশীয় অস্ত্রশস্ত্রে আক্রমণ চালায়। ওদের আক্রমণে আমাদের বেশ কয়েকন আহত হয়েছে। একজনের মাথায় গভীর ক্ষত হয়েছে এবং আরেকজনের চোখ কেটে গেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হলেও আমাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ আমাদের লোকজনই আহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। দলীয় প্রভাব খাটিয়ে ওরা আমাদের হয়রানি করছে।
বক্তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ছালাম, কালাম, জালাল, মুজা, তারা ও খুরশেদকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
সব মন্তব্য
No Comments