ডেস্ক রিপোর্ট: ৪০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার বিভাগের সচিব ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবু হেনা মোরশেদ জামানকে স্থায়ীভাবে চাকরিচ্যুতি ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশনা দেয়ার অভিযোগও তোলা হয়েছে। আবু হেনা মোস্তফা জামান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগ, নির্মাণ কাজ, কেনাকাটাসহ বিভিন্ন খাতে অনিয়ম করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের।
গত বৃহস্পতিবার (২২ আগস্ট) মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখার সামনে মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকরা আবু হেনা মোরশেদ জামানের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন।
মানববন্ধনে তারা আবু হেনা মোরশেদ জামানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে আস্থাভাজনদের অন্যতম এবং ক্ষমতার চরম অপব্যবহারকারী দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, আবু হেনা মোর্শেদ জামান গত ২৭ জুলাই বিয়াম ভবনে জনপ্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রশাসনকে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের নির্দেশ দেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments