ডেস্ক রিপোর্ট: দেশের প্রকৌশল শিক্ষা ও গবেষণায় ই-রিসোর্স ব্যবহার বিষয়ে সহযোগিতা প্রদানে বিশ্বের প্রকৌশলীদের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মধ্যে সোমবার একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্বারকের আওতায় দেশের ৩০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগণ যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠান আইইইই- এর ই-জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস ব্যবহার করার সুযোগ পাবেন।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান এবং আইইইই এর ইন্টারন্যাশনাল এরিয়া ম্যানেজার কলিন ডি’মেলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, ইউজিসি’র ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ’উক্ত সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় উপস্থাপনা করেন ইউডিএল শাখার উপ পরিচালক জনাব নুসরাত শারিতা।
প্রফেসর আলমগীর বলেন, সমঝোতা স্বারকের ফলে দেশের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা আইইইই এর ই-জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস প্রকাশনাসমূহে সহজ প্রবেশাধিকার পাবে। এর মাধ্যমে দেশের শিক্ষা- গবেষণার ক্ষেত্রে গুণগত মানোন্নয়ন এবং জ্ঞানের বিস্তার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments