আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করলো দেশটির সেনাবাহিনী। সৈন্যরা দেশব্যাপী কারফিউ জারি করে প্রেসিডেন্ট আলফা কন্ডেকে আটক করেছে। একই সাথে সংবিধান বাতিল ও সরকার ভেঙে দিয়েছে।সেনা বাহিনীর কর্নেল মামাদি দুমবোয়ার নেতৃত্বে এই অভ্যুত্থান হয় বলে জানা গেছে।
সৈন্য পরিবেষ্টিত ইউনিফর্ম পরা একজন সেনা কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টকে আটকের পর আমরা সংবিধান বাতিল ও সরকার ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো জানান, গিনির স্থল ও আকাশ সীমান্ত বন্ধ থাকবে। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত দেশব্যাপী কারফিউ বলবৎ থাকবে বলেও এক বিবৃতিতে বলা হয়।
পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করে মামাদি অভিযোগ করেন, কন্ডে রাজনীতিকে নিজের সম্পত্তিতে পরিণত করেছিলেন। তিনি দেশের অর্থনীতি ও সামাজিক অবস্থার উন্নতির জন্য কিছুই করেননি।
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বার্তাসংস্থা এপি ও রয়টার্স সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরা ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে কেন্সকফে সশস্ত্র গ্যাংয়ের রাতভর হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) জাতিসংঘের ইন্টিগ্রেটেড অ ...
আন্তর্জাতিক ডেস্ক: হিমালয় সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সোমবার দুপুরের পর দুই দিনের সফরে বেইজিং পৌঁছেছেন। আগামী মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে তা ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
সব মন্তব্য
No Comments