ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভূক্ত সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিলের দাবি মেনে নিচ্ছে বিশ্ববিদ্যালয়। বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবান নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি ও সাত কলেজ প্রশাসনের যৌথ সভায় এ প্রস্তাব করা হয়। যা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভচ্চাচার্য্য। খবর আমাদের সময় . কম
জানাগেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আরোপিত এই সিজিপিএ শর্ত শিথিল করে সকল বর্ষের জন্য এক ও অভিন্ন সিজিপিএ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।নির্ধারিত বর্ষে প্রমোশনের সুযোগ চেয়ে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল।
শিক্ষার্থীদের যুক্তি হলো- একটি বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষার ফলাফল প্রকাশ হতে লম্বা সময় লাগে। দীর্ঘ সময় পর একজন শিক্ষার্থী যখন জানতে পারেন তিনি কৃতকার্য হয়নি, এতে তার লম্বা সময় নষ্ট হয়। এ বিষয়টিকেই সামনে দাঁড় করিয়ে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়নের সুযোগ চেয়ে আসছিল তারা।
সুপ্রিয় ভট্টাচার্য্য বলেন, অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএর বিভিন্ন শর্ত ছিল। এ মিটিংয়ে সাত কলেজের পক্ষ থেকে সকল বর্ষে অভিন্ন সিজিপিএর প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সিজিপিএর অনুরূপ। তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক হিসেবে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই প্রস্তাবনা ইতিবাচকভাবে বিবেনাধীন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এটি বাস্বায়ন হবে। একটু অপেক্ষা করতে হবে।
আপরদিকে একটি আরও একটি সূতে জানাগেছে, এই প্রস্তাবনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পাসের পর রেজুলেশন আকারে প্রকাশ করা হবে। একই সাথে সিজিপিএ শর্তে আটকে যাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও পাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments