চট্টগ্রাম অফিস: খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির টহল দলের সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি অবৈধ অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, ৫ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।
যামিনীপাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন জানান, আজ ২৭ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি ইউনিয়নের দেওয়ানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সিংহপাড়া সীমান্তে অভিযান পরিচালনা করা হয়। রাত ৩টা ১০ মিনিটের দিকে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র চোরাকারবারী দল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা একটি ব্যাকপ্যাক ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ১টি ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তল, ১টি ৯ মিলিমিটার পিস্তল, ২টি ১২ বোর এলজি পিস্তল, ১৪ রাউন্ড অ্যামুনিশন, ৫ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামাল ছিনিয়ে নিতে কিছুক্ষণ পর চোরাকারবারী দলটি বিজিবি দলকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট গোলাগুলির পর তারা ভারতের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত জব্দ করে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ দনিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্যদের আবাসিক ভবন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের (সংসদ সদস্য ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উ ...
সব মন্তব্য
No Comments