বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার সদর থানাধীন পূর্ব ইলিশার গাজীপুর চর সংলগ্ন মেঘনা নদীতে আজ ১৫ মে ২০২৬ শুক্রবার দুপুর ১ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি স্পিড বোটে তল্লাশি চালিয়ে কুমিল্লা হতে ভোলা সদরে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড এর এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
চট্টগ্রাম অফিস: আবারও কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাক ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা ১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স প্রজেক্ট অফিসে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাইমেট ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চালু হলো দুটি নতুন ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের প্রাণকেন্দ্র সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির ...
সব মন্তব্য
No Comments