স্টাফ রিপোর্টার: খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ ১২ মার্চ ২০২৫, বুধবার, বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. আবু সাঈদ। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কাজী মোজাম্মেল হোসেন, রথীন চক্রবর্তী, প্রকৌশলী শ্যামল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমিনুল রানা, ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ফয়সাল, কলম নিয়ে খেলা করে আসরের সভাপতি হালিম আক্তার, কনক বিশ্বাস, নারায়ণগঞ্জ খেলাঘর আসরের সভাপতি জহিরুল ইসলাম ও শিশু প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন করনিয়া জাহান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল কবীর।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে কেন্দ্রীয় খেলাঘর আসরের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ন্যায়বিচারের দাবিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments