বিশেষ প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে রাজধানীর সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এ বছরের এইচএসসিতে ৮১২ জন জিপিএ ৫-সহ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়াও শতভাগ সাফাল্য ধরে রেখেছে ড. মাহাবুবুর রহমান কলেজ। এদুটি প্রতিষ্ঠান শতভাগ পাসের পাশাপাশি নজর কেড়েছে জিপিএ-৫ এর ক্ষেত্রে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা যায়, দুটি কলেজে শতভাগ পাসের পাশাপাশি জিপিও-৫ পেয়েছে অনেক বড় অংশ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছিল এক হাজার ১২৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৬ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৮৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৩ জনে জিপিএ ৫ পেয়েছে ৬৭ ও মানবিক বিভাগে ১৪৪ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫৭ জন। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন মঙ্গলবার শিক্ষার্থীদের হৈ-হুল্লোড় ও আনন্দ-উৎসবে প্রতিষ্ঠান প্রাঙ্গণ ছিল মুখর। বিন্দুমাত্র উল্লাস-উচ্ছ্বাসের কমতি ছিল না। পাসের সংখ্যা শতভাগ। আর ড. মাহাবুবুর রহমান কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছে দুই হাজার ৭৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এক হাজার ৭৬৫ জন। এ বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে। তিনি বলেন, এবার নানা রকম প্রতিকূলতার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। রাজনৈতিক টানাপোড়নের কারণেও শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা বিঘ্নিত হয়েছে। এর মধ্যেও আমাদের শিক্ষার্থীরা আশানুরূপ ফল অর্জন করেছে। শিক্ষকদের সযত্ন পরিচর্যা শিক্ষার্থীদের আশা পূরণ করতে সক্ষম হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা বারবার প্রত্যাশিত ফল অর্জন করে প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে ক্রমাগতভাবে সমুজ্জ্বল করে আসছে। এটা আমাদের সৌভাগ্য, এর চেয়ে সুখের আর কী হতে পারে! বিজ্ঞান বিভাগের গোল্ডেন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সাবরিনা ইসলাম তিনা বলেন, আমার আশা শতভাগ পূর্ণ হয়েছে। অধ্যক্ষ ও শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও আমার চেষ্টায় ভাল ফল হয়েছে। অপরদিকে ড. মাহাবুবুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই সফলতা আমাদের জন্য গর্বের। এরাই এক সময় দেশের সফলতা এনে দেবে, জাতিকে গর্বিত করবে। শিক্ষাদানের ক্ষেত্রে তাই তাদেরকে পড়ালেখার পাশাপাশি নৈতিক জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন শিক্ষকরা। এই ধারা অব্যাহত রেখে যেতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোহিতা কামরা করছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments