মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি কল্যাণরাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা বলে মন্তব্য করেছেন কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।
সোমবার (২৩ জুন) বিকেলে কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘তারেক রহমানের ৩১ দফার প্রতিটি ধাপে রয়েছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কৃষি ও শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দুর্নীতি দমন এবং মৌলিক অধিকার নিশ্চিত করার সুনির্দিষ্ট দিকনির্দেশনা।’ তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।’
বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিকের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন সৈয়দ মাহমুদুল হক ফারুক, আব্দুল আউয়াল বকুল, ফরিদ আহমেদ, আমিনুল ইসলাম সবুজ, নজরুল ইসলাম, শাওন খন্দকার জুয়েল, কামরুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল নোমান, শাফিন আহমেদ প্রিন্স, আবুল হাসনাত আরিফ প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments