স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। একটি হলো দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ এবং অপরটি হলো আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে যোগদানের আমন্ত্রণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার (৪ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছিল এবং সেই আমন্ত্রণটি এখনও বলবৎ রয়েছে। এর পাশাপাশি ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে যোগদানের জন্য পৃথকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
জয়সোয়াল স্পষ্ট করেন যে, ব্রিকসের আউটরিচ অধিবেশনে আঞ্চলিক সংস্থাগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানোর যে রেওয়াজ রয়েছে, সেই ধারাবাহিকতাতেই এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান দেশ হিসেবে দায়িত্ব পালন করছে এবং সেই সুবাদে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই আমন্ত্রণ জানানো হয়েছে। এটি প্রতিষ্ঠিত প্রথা মেনেই করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং একই নিয়মে অন্যান্য আঞ্চলিক জোটের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরও জানান, গত ফেব্রুয়ারিতে পাঠানো দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ এবং ব্রিকস সম্মেলনের আমন্ত্রণ সম্পূর্ণ আলাদা দুটি বিষয়।
ভারত বর্তমানে ব্রিকসের সভাপতি দেশ এবং আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মানবতা-প্রথম’ দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে ‘সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের জন্য গঠন’ থিমের অধীনে অনুষ্ঠিত হবে। এই আউটরিচ পর্বে সদস্য নয় এমন দেশ এবং আঞ্চলিক জোটের প্রতিনিধিদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। বর্তমানে ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য ১১টি দেশ - ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত।
এদিকে একই সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, অনুষ্ঠানটি ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) নামে একটি বেসরকারি সংস্থা আয়োজন করছে এবং সেখানে ব্যক্ত করা কোনো বক্তব্যের দায় বা সমর্থন নয়াদিল্লির নেই।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments