বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর একাডেমিক কাউন্সিল ভবনে বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের (বিসিএ) ৭ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দু’দিনব্যাপী (৮-৯ ডিসেম্বর ) আয়োজিত সম্মেলনের লক্ষ্য হলো ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং গবেষকদের একত্রিত করা। এই সম্মেলনে দেশ-বিদেশের উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বুয়েটের মাননীয় উপাচার্য, অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার । অনূষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. আকতার হোসেন , বিসিএ-এর সাধারণ সম্পাদক ও বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএ এর সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এই সম্মেলনের আয়োজক কমিটির সেক্রেটারি অধ্যাপক ড. এম. মিজানুর রহমান।
বাংলাদেশ, ভারত, জাপান, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত অধ্যাপক এবং বিজ্ঞানীরা সশরীরে ও অনলাইনে অংশগ্রহণ করেন এবং তাদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments