রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:‘রক্তক্ষরণ বন্ধে সবার জন্য সুযোগ হোক বিশ্বব্যাপি সুচিকিৎসার মানদন্ড' শ্লোগানকে সামনে রেখে বরিশালে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত হয়েছে। সোমাবর (১৭ এপ্রিল) হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের উদ্যোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে
বেলা ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মনিরুজ্জামান শাহিন’র নেতৃত্ব বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ কনফারেন্স রুমে এসে শেষ হয়।
বেলা ১২টায় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ বরিশাল বিভাগের পক্ষে রনজিতা কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, শের-ই-মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার সাহা, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জিএম নজিমুল আহসান, সিনিয়র স্টোর অফিসার ডাঃ নূরুন্নবী তুহিন, হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ আসিক দত্ত প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্তক্ষরণ জনিত জন্মগত সমস্যা যা সাধারণত পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার ঘটে। বরিশালে ১৪০ জন রোগী আছে নিবন্ধিত। অনিবন্ধিত রোগীর সংখ্যা কয়েক গুন বেশী। এসব রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
স্টাফ রিপোর্টার: দেশে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ...
স্টাফ রিপোর্টার: বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখা ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয় ...
স্টাফ রিপাের্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক ন ...
সব মন্তব্য
No Comments