উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মশাং গ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাভার জিরাবো অফিসের সিনিয়র উচ্চমান সহকারী আফরোজা খানম কে তার একই প্রতিষ্ঠানের গাড়ি চালক স্বামী মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক এর বিরুদ্ধে যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের অভিযোগে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, গত ০৯ জানুয়ারি স্বামী ও স্ত্রী ঢাকা থেকে গাড়ি চালক স্বামী সাখাওয়াতের বাড়িতে আসেন, গ্রামে নির্মাণাধীন বিলাসবহুল ভবন নির্মাণ করতে স্ত্রী আফরোজা খানম কে অফিস থেকে ২০ লক্ষ টাকা লোন তুলতে চাপ প্রয়োগ করে। এতে আফরোজা অপরগত প্রকাশ করলে তাকে বেদম মারধর ও তালাক দেওয়ার হুমকি দেয়। এ সময় তিনি নির্মম নির্যাতনের শিকার হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তার বাবা মা ও ভাই তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধীক বার সমাধানের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরবর্তীতে আফরোজা খানম ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বাদী হয়ে একটি যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। এ বিষয়ে ঢাকা জেলার সাভার উপজেলা জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত গাড়ি চালক মোঃ সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাইলে,তিনি বলেন পারিবারিক সমস্যা হয়েছিল সমাধান হয়ে গেছে। মশাং গ্রামের আফরোজা খানমের ছোট ভাই নাঈম জানান, বোনজামাই সাখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করে বর্তমানে আমরা হুমকির মুখে রয়েছি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আদালতে চার্জশিট প্রদান করা হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments