জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ( জাবিসাস) আয়োজনে সমকালীন সাংবাদিকতায় ফ্যাক্টচেকের চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ অক্টোবর) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পে গল্পে সাংবাদিকতা বিষয়ক এবারের দশম পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ এফপির বাংলাদেশ ফ্যাক্ট চেক সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি আলোচনায় বলেন, ডিজিটাল মিডিয়ার যুগে কোন তথ্যটি সত্য ,কোনটি তথ্যটি মিথ্যা সেটা জানা অধিক গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে এমন কিছু তথ্য ছড়িয়ে পড়ে যা দেশের অধিকাংশ মানুষ সহজে বিশ্বাস করে নে। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার গুলো বানোয়াট তথ্য তাদের কনটেন্ট এ ব্যবহার করে। তাদের লক্ষ্য থাকে মানুষের রিচ অর্জন করা, যার মাধ্যমে তাদের আয় করা। মানুষের ভিতর এর কি প্রভাব পড়ল তা তাদের দেখার বিষয় না। আবার অনেক গোষ্ঠী বা মতাদর্শী লোকজন আছে যারা পরিকল্পনা করে মিথ্যা তথ্য ছড়িয়ে থাকে এগুলো একেকটি ট্র্যাপও বলা যায়। সাধারণ মানুষ এগুলোতে সহজে পা দে।এমতাবস্থায় ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ২০১৫ সাল থেকে বাংলাদেশে ফেক্ট চেকিং নিয়ে কাজ করে আসছি। শুধু বাংলাদেশে না সারা বিশ্বে ফেক্ট চেকিং এর কার্যক্রম চলমান আছে। কোনটি গুজব তা জানার জন্য কিছু কৌশল আছে। কৌশল গুলো প্রয়োগ করলে সহজে জানা যাবে কোনটি গুজব কোনটি সত্য। এ কৌশল গুলো জানা সাংবাদিকদের জন্য অনেক বেশি জরুরি। এছাড়াও তিনি গল্পে গল্পে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ফ্যাক্ট চেকিংয়ের ঘটনা শোনান। সাথে সাথে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এবং নিজের সাংবাদিক হওয়ার গল্প শোনান।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ উপস্থিত ছিলেন জাবিসাস সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল, জাবিসাস সাধারণ সম্পাদক ইমরান হোসাইন হিম, বাসসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওসমান গনি রাসেল, নিউ এইজের প্রতিনিধি শাহাদাত সুমন।
বণিক বার্তার প্রতিনিধি মেহেদী মামুন,মানকন্ঠের প্রতিনিধি নাসির হোসাইন ,দৈনিক বাংলার প্রতিনিধি আবদুর রহমান সার্জিল, চ্যানেল আইয়ের প্রতিনিধি রুবেল হোসাইন, বাংলা নিউজের প্রতিনিধি মেহেরাব হোসাইন, ডেইলি ক্যাম্পাসের জোবায়ের হোসেন সহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ণনরত অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments