চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর এবারও রোমাঞ্চে ভরপুর ছিল। প্রতিযোগিতার ফাইনালে দুর্দান্ত লড়াই শেষে কুমিল্লার শক্তিমান বলী বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। রানারআপ হয়েছেন একই জেলার রাশেদ বলী, যিনি গত আসরেও দ্বিতীয় স্থানেই ছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে লালদীঘি মাঠে শুরু হওয়া মূল প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০৮ জন বলী অংশ নেন। প্রতিটি লড়াইয়ে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও দর্শক মাতানো উত্তেজনা। ধাপে ধাপে শক্ত প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে পৌঁছান বাঘা শরীফ ও রাশেদ বলী।
ফাইনালটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই লড়াইয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞতার প্রমাণ দিয়ে শিরোপা ধরে রাখেন বাঘা শরীফ। তৃতীয় স্থান অর্জন করেন সার্জের দিপু।
বলীখেলা উপলক্ষে লালদীঘি মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। ফাইনাল ঘিরে ছিল চরম উত্তেজনা—রাশেদ বলী কি প্রতিশোধ নিতে পারবেন, নাকি আবারও জিতবেন বাঘা শরীফ—এমন প্রশ্ন ছিল সবার মনে। তবে শেষ পর্যন্ত আগের ফলাফলই পুনরাবৃত্তি হয়েছে।
উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের উদ্যোগে এই বলীখেলার সূচনা হয়। তরুণদের শারীরিক সক্ষমতা বাড়ানো এবং তাদের সংগঠিত করার উদ্দেশ্যে শুরু হওয়া এই আয়োজন এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লোকজ উৎসবে পরিণত হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments