আন্তর্জাতিক ডেস্ক : চীনা সেনাবাহিনীর মহড়ায় ‘দূরপাল্লার তাজা গোলাবারুদ নিক্ষেপের ঘোষণার পর এএফপি সাংবাদিকরা বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখেছেন।
এএফপি’র সাংবাদিকরা কাছে থেকে দুপুর ১ টা ১৩ মিনিটের দিকে আশেপাশের সামরিক স্থাপনা থেকে বিকট শব্দে সাদা ধোঁয়া ছেড়ে আকাশে বেশ কয়েকটি ছোট ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য প্রত্যক্ষ করেছেন।
পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এক বিবৃতিতে বলেছে যে তারা ‘পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় দূর-পাল্লার তাজা ক্ষেপণাস্ত্রের নির্ভুল হামলা চালিয়েছে, এতে তারা প্রত্যাশিত সাফল্য অর্জন করেছে।’
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীন তাইওয়ান ঘিরে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যপথ অবরোধ করে এই বৃহত্তম মহড়া শুরু করেছে।
তাইওয়ানের আশেপাশে একাধিক এলাকায় অনুষ্ঠিত এই মহড়া রবিবার পর্যন্ত চলবে। কোন এলাকায় এই মহড়া তাইওয়ান উপকূলের ২০ কিলোমিটারের (১২ মাইল) মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments