আন্তর্জাতিক ডেস্ক: হাইতিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর্যন্ত ৩০৪ জন নিহত হয়েছে এবং দুর্যোগে জর্জরিত ক্যারিবিয়ান দেশটিতে এই ভূমিকম্পে ভবন, ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টায় (১২৩০ জিএমটি) আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির ঘনবসতিপূর্ণ রাজধানী শহর পোর্ট-অ-প্রিন্সের ১০০ মাইল (১৬০ কিলোমিটার) পশ্চিমে। ভূমিকম্পে ভবন ও ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কিত লোকরা ছোটাছুটি শুরু করে।
দেশটির নাগরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে গির্জা, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও বাড়িঘর ভেঙ্গে পড়েছে। ভূমিকম্পে শত শত লোক ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে, কমপক্ষে ১ হাজার ৮শ’ লোক আহত হয়েছে।
উদ্ধারকারীরা বেঁচে যাওয়া ব্যক্তিদেও খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, নাগরিক সুরক্ষা এক টুইটে জানায়, “পেশাদার উদ্ধারকারী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ধ্বংসস্তুপ থেকে অনেক লোককে উদ্ধার করা হয়েছে।” ইতোমধ্যে হাসপাতালগুলোতে আহতদের ভিড় উপচে পড়ছে।
হাইতির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপের কেন্দ্রস্থলে এই ভূমিকম্পের উৎপত্তি, এই ভূমিকম্পের ঝাঁকুনি ক্যারিবিয়ান অঞ্চলের বেশীরভাগ অংশে অনুভূত হয়।
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। রোববার ভোররাতে ভারী বৃষ্টির পর এই ভয়াবহ ধসের ঘটনা ঘটে।আন্ত ...
আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ...
আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং সরকারি সংবাদ সংস্থা আকাশবাণী নিউজ জ ...
লুতুব আলি, কলকাতা: ব্রহ্মপুত্র ও বরাকের ফুঁসে ওঠা জলে ভয়াবহ অবস্থা আসামে। টানা বৃষ্টিতে ব্রহ্মপুত্র, সুবনসিরি, জিয়া-ভরালি, কপিলি, মানস, পুঠিমারি এবং বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। রাজ্যের ...
সব মন্তব্য
No Comments