ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১২ জুন সকাল ৮টা থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও সন্দেহজনক হামে মারা গেছেন ৫ জন। মৃত ৫ জনের সবাই ঢাকা জেলার বাসিন্দা।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি দেশে সন্দেহজনক হামে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৩ জন সন্দেহজনক এবং ৬৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক রোগী ৮৪,৮৯৯ জন এবং নিশ্চিত রোগী ১০,২৪৮ জন। এই সময়ে হাসপাতালে মোট ৬৯,৬০৬ জন সন্দেহজনক রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৫,৮৫২ জন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে (Measles) ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৮০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।শনিবার (২৪ অক্টোবর সকাল ৮টা থেকে ২৫ অক্টোবর সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে। সেখানে চ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৮ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়নি কারো।২৩ অক্টোবর সকাল ৮টা থেকে ২৪ অক্টোব ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন। শুক্রবার (২৩ অক্টোবর) স্ ...
সব মন্তব্য
No Comments