ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেতর থেকে তিন পুলিশের ৩টি চুরি যাওয়া মোটরসাইকেল তিন দিনেও উদ্ধার হয়নি।
গত বৃহস্পতিবার রাতে থানার ভেতরে চুরির এ ঘটনা ঘটে। ভেড়ামারা থানা পুলিশ এ বিষয়ে গোপন করে রাখলেও গতকাল শনিবার ফেসবুকে চুরির ঘটনা ভইরাল হয়ে যায়।
মোটরসাইকেল চুরির বিষয়টি ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পোনে ৩ টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
ভেড়ামারা থানায় কর্মরত পুলিশের এস আই আলামিন হোসেন কনস্টেবল মাসুদ ও সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে তিনটি মোটরসাইকেল রেখেছিলেন। ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পায় মোটরসাইকেল ৩টি নেই। চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে বাজাজ কোম্পানির ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments