আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার আয়োজনে সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর)-ফর-ল এন্ড পলিসি'র সহায়তায় পৌর সভার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা এনজিও ঐক্য পরিষদের সভাপতি এমএ রায়হান। সাংবাদিক আমানুল্লাহ আসিফের সঞ্চালনায় অন্যান্যদর মধ্যে ঢ বক্তব্য রাখেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, পৌরসভার স্টাফ আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে কায়িকশ্রম ও শরীরচর্চা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। অসংক্রামক রোগ সমূহ প্রতিরোধ শরীর চর্চার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যায়ামাগার, রাস্তার পাশে ফুটপাত নির্মাণের বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। উপস্থিত সকলের মাঝে সংশ্লিষ্ট বিষয়ে গাইডলাইন বিতরণ করা হয়। এসময় সভায় অংশগ্রহণ কারীগণ অনতিবিলম্বে একটি ভলিবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেন এসময় সাংবাদিক সারোয়ার হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন সদস্য রাকিব হাসান রনি ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
সব মন্তব্য
No Comments