ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার জন্য আগেই আলোচনায় ছিলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন একটি ফেসবুক পোস্টের মাধ্যমে, যেখানে দেখা গেছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর সঙ্গে তার ঘনিষ্ঠ কিছু মুহূর্ত।
সম্প্রতি নিজের ভেরিফায়েড Facebook অ্যাকাউন্টে একাধিক ছবি শেয়ার করেন ভাবনা। ছবিগুলোতে দুজনকে প্রাণবন্ত ও হাস্যোজ্জ্বল মেজাজে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
তবে শুধু ছবিই নয়, পোস্টের ক্যাপশনই মূল আকর্ষণে পরিণত হয়েছে। ভাবনা লেখেন, “আমরা কী করছি একসঙ্গে? অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদ-এ নাকি রুমিন ফারহানা আপা।” সঙ্গে যুক্ত করেন ভালোবাসার ইমোজি।
এমন রহস্যঘেরা ক্যাপশনের কারণে অনেকেই ধারণা করছেন, দুজনকে একসঙ্গে কোনো নতুন প্রজেক্টে দেখা যেতে পারে। কেউ বলছেন এটি হতে পারে নাটক বা বিশেষ অনুষ্ঠান, আবার কেউ মনে করছেন সামাজিক বা সচেতনতামূলক কোনো উদ্যোগের অংশ হতে পারে এই জুটি।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে ভক্ত ও অনুসারীদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ভিন্ন দুই অঙ্গনের পরিচিত মুখ একসঙ্গে আসলে তা সাধারণত দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। এখন দেখার বিষয়—ভাবনা ও রুমিন ফারহানার এই ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্টের পেছনে আসল চমক কী।
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
স্টাফ রিপোর্টার: সামাজিক সচেতনতার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাট্যপাড়া মিডিয়ার নতুন কাজ ‘বাজির তাস’। অনলাইন জুয়ার বিস্তার ও এর ভয়াবহ সামাজিক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নাটকটি। সম্প্রতি নাটকটির শ ...
স্টাফ রিপোর্টার: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ছবি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। রোববার (১৬ আগস্ট) প্রকাশিত ছবিগুলোতে রাতের স্নিগ্ধ পরিবেশে সুইমিংপুলের নীল জল ...
ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আয়োজনে সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী টি ডব্লিউ সৈনিক। বাংলা সংগীতের প্রতি তাঁর দীর্ঘদিনের অবদান ও সৃজনশীল কর্ ...
সব মন্তব্য
No Comments