বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি চালকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সিগন্যাল না মানা এবং ভিড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ চালনা দুর্ঘটনার মূল কারণ।
ওসি সাইফুল ইসলাম সরকার চালকদের সতর্ক করে বলেন, “যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে ধীর গতিতে গাড়ি চালানো অত্যন্ত জরুরি। মোবাইল ফোন ব্যবহার এড়ানো এবং আসনবেল ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।”
তিনি আরও জানান, ভূল্লী থানার পক্ষ থেকে এলাকায় নিয়মিত সড়ক নিরাপত্তা সচেতনতা কার্যক্রম চালানো হবে এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন নম্বর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরো বলেন, সব দায়ভার শুধু প্রশাসনিক কর্মকর্তার উপর দিবেনা না,,, নিজেকে সচেতন হতে হবে। সময়ের চেয়ে জিবনের মূল্য অনেক বেশি,,সামনে শীতকাল আসতেছে শীতের সময় বেশি দূর্ঘটনার সম্ভবনা থাকে তাই আরো বেশি সচেতন হতে হবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
সব মন্তব্য
No Comments