বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: 'ফুলে ফুলে সজ্জিত হোক দূষিত নগরী ঢাকা' প্রতিপাদ্য নিয়ে আজ ২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল প্রাঙ্গণে ফুল উৎসব উদযাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরবরিকালচার সেন্টার এই উৎসবের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ইনিশিয়েটিভ, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বাংলাদেশ গ্রিন ফিউচার ফাউন্ডেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করে।
আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, ডাকসু'র ভিপি সাদিক কায়েম এবং বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ফুল উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এধরনের আয়োজন মানুষের মনকে প্রশান্ত করে। প্রকৃতি পরিচর্যার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।
ফুল উৎসব উপলক্ষ্যে কার্জন হল এলাকায় র্যালি বের করা হয়। পরে ফুল বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নুর এ. মেহনাজ সিনহা প্রথম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আলো আক্তার দ্বিতীয় এবং ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী মাসতুরা মাহজাবিন তৃতীয় স্থান অধিকার করে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments