মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার থেকে: সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ রবিবার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। ইফতার ও দোয়া পূর্ববর্তী সময়ে তিনি তাঁর বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া চান। তিনি আরো বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিলো।আজ যখন ফ্যাসিবাদের পতন হয়েছে, এদেশের মানুষ আজ আবারও ভোটের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্ণয় করার আশায় আছে। তাই কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা না পড়ে আমাদের এই নাগরিক অধিকারটুকু রক্ষার জন্য অতি দ্রুত সময়ে অবাধ ও সুষ্ঠু পরিবেশের মাধ্যমে একটি জাতীয় নির্বাচনের দাবি জানাই। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন আব্দুল মালেক কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল ও চেয়ারম্যান পদপ্রার্থী ১ নং শিমুলিয়া ইউনিয়ন। অনুষ্ঠানে আশুলিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments