কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি দিদারুউদ্দিন আহম্মেদ মাসুম’র ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আশে পাশের ব্যবসায়িরা আতংকিত হয়ে পরে। বুধবার দুপুর ১২ টায় দিকে পৌর শহরের ইমন মৎস্য আড়ৎ ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎ শর্ট সার্কিটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অতিরিক্ত ধোঁয়ার কারনে প্রথমে ফায়ার সার্ভিস কর্মীদের কাজে কিছুটা বিগ্ন ঘটে। প্রায় ঘন্টা ব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তেমন ক্ষতি না হলেও বড় ধরনে দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.ইলিয়াছুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল ক্ষতি হয়। এছাড়া ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর ...
স্টাফ রিপোর্টার: দেশে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের ফলে কোম্পানিটি তাদের ইনসুলিন উৎপাদন সক্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই দাম ...
সব মন্তব্য
No Comments