ঝিনাইদহ থেকে মোঃ মাসুদ রানা: ঝিনাইদহ হতে প্রকাশিত একমাত্র “দৈনিক নবচিত্র” পত্রিকায় কর্তব্যরত সাংবাদিকদের মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। বৃহঃবার (৬ মার্চ) সকালে পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলামের সভাপতিত্বে কোটচাঁদপুর রোডস্থ প্রতিষ্ঠানের নিজস্ব কায্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময়ে বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ থানা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ¦ মাহবুবার রহমান, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠু, যুগ্ন-আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আল আজাদ সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় ফিরোজ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের কন্ঠ রোধ ও বাক স্বাধীনতা হরন করেছিল স্বৈরাচার আওয়ামীলীগ সরকার। ছাত্র জনতার আন্দোলনে সেই স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। এখন স্বাধীন ভাবে সাংবাদিকরা লিখতে পারবে। আপনাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে বিগত স্বৈরাচারের ১৭ বছরের শাসন আমলে অনিয়মগুলি তুলে ধরে সমাজকে কলংক মুক্ত করবেন। তিনি আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments