নাটোর প্রতিনিধি: নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুন(২০)কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী শাহজামাল(২৫)কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ৩০ অক্টোবর বুধবার বেলা ১১ টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ও জেলা দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থাৎ অর্থদণ্ডাদেশ প্রদান করেন তিনি।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া ও মামলার এজাহার সূত্রে জানা যায় ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিন এর ছেলে শাহজামাল এর সাথে প্রেম করে বিয়ে হয় ওই গ্রামেরই নজরুল ইসলামের মেয়ে শিউলি খাতুনের। বিয়ের পর প্রথম দিকে তসলিম উদ্দিন এই বিয়ে মেনে নেয় না। পরবর্তীতে ২০ হাজার টাকা যৌতুক দেয়ার শর্তে শিউলিকে ঘরে তুলে নেয় তার শশুর তসলিম উদ্দিন। পরে শিউলির বাবা ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাঁকি ৫ হাজার টাকা পরিশোধ না করায় প্রায়ই শিউলিকে নির্যাতন করতো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এরই একপর্যায়ে ২০১১ সালের ১ জানুয়ারি দিবাগত রাতে শিউলির স্বামী শাহজামাল শ্বাসরোধ করে হত্যা করে শিউলিকে। হত্যার পর শাহজামাল এবং তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
পরের দিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাহজামাল, তার বাবা তসলিম উদ্দিন এবং মা সামনুর বেগমকে বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করে।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া আরো জানান, মামলার সাক্ষ্য গ্রহণ এবং শুনানি অন্তে ১৩ বছর পর প্রধান আসামি শাহজামালের উপস্থিতিতে শাহজামালের মৃত্যুদণ্ডাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ঘোষণা করেন আদালত। আদালত জরিমানার ৫০ হাজার টাকা ভিকটিম শিউলির বাবা-মাকে প্রদানের নির্দেশ দেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments