আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হয়েছে। সোমবার শিকাগোর অভিজাত শহরতলিতে এ হামলা চালায়। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে।
ইলিনয়ের হাইল্যান্ড পার্ক শহরজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন হামলাকারী রবার্ট ক্রিমোকে (২২) শনাক্ত করা হয়। ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের পরিবার কেন্দ্রিক এই প্যারেডে বন্দুকধারী একটি ভবনের ছাদ থেকে উচ্চ ক্ষমতার রাইফেল দিয়ে হামলা চালিয়ে লোকদের হত্যা এবং ঘটনাস্থল আতঙ্কের দৃশ্যে পরিণত হয়।
ছুটির দিনের এই ভিড়ের মধ্যে বন্দুক হামলায় ঘটনাস্থলে বিশৃঙ্খালা সৃষ্টি হয়। আতঙ্কিত লোকজন জীবন বাঁচাতে প্যারেড রুট ছেড়ে দৌঁড়াতে থাকে এবং বসার চেয়ার, বেলুন ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে।
জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুক হামলায় শিশুসহ আহত প্রায় দুই ডজন লোককে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের অনেকের অবস্থা গুরুতর।
হাইল্যান্ড পার্ক পুলিশ প্রধান লু জগমেন সাংবাদিকদের বলেন, গাড়ি ধাওয়া করে স্বল্প দূরত্বে কোন অঘটন ছাড়াই ক্রিমোকে আটক করা হয়। এর আগে হামলাকারী সশস্ত্র এবং ‘খুব বিপজ্জনক’ বলে পুলিশ সতর্ক করেছিল।
যুক্তরাষ্ট্রে ধারাবাহিক বন্দুক হামলার এটি ছিল সর্বশেষ ঘটনা। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট জানায়, দেশটিতে আগ্নেয়াস্ত্র হামলায় বছরে আনুমানিক ৪০ হাজার লোক নিহত হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, প্যারেড রুটের তিন চতুর্থাংশ পথে সকাল ১০টা ১৪ মিনিটে বন্দুক হামলা শুরু হয়।
নিহত ৬ জনের ৫ জন ঘটনাস্থলেই মারা যান। অপর ব্যক্তিকে আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক।
আহতদের বেশীর ভাগকে হাইল্যান্ড পার্ক হসপিটালে নেয়া হয়। এখানকার ডাক্তার ব্রিগহাম টেমপল বলেন, ২৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের বয়স ৮ থেকে ৮৫ বছর।
তিনি বলেন, এদের মধ্যে ৪ অথবা ৫ জন শিশু রয়েছে এবং ১৬ জনকে পরে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments