স্টাফ রিপোর্টার : শিক্ষাথীদের মেধা বিকাশ এবং বিজ্ঞানমনস্ক তৈরি করতে প্রতি বছরের মতো এবার ও রাজধানীর ডেমরাযর আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্কুলের অডিটোরিয়ামে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দিনব্যাপী মনোজ্ঞ এ বিজ্ঞান মেলার চমৎকার আয়োজন সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জাহিদ হাসানের সভাপতিত্বে উক্ত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান আতিক।
এসময় ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আবিষ্কৃত বিভিন্ন বৈজ্ঞানিক প্রজেক্টে পরিদর্শন করে প্রশংসা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদ হাসান।বিজ্ঞান মেলা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।এ সময় মোট ১০-১৫ টি ক্যাটাগরিতে বিজয়ী ও রার্নাস বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদ হাসান বলেন,বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শিক্ষা নীতির যুগোপযোগী বাস্তবায়নের জন্য এই আয়োজন করা হয়েছে।এতে শিক্ষাথীরা বাস্তব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে তার বাস্তবায়ন সঠিক হবে।পাঠ্য বইয়ের মধ্যে না পরে থেকে অতিরিক্ত কারিকুলাম বিকাশে জন্য সায়েন্স ফেয়ারের আয়োজন করা।এই অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে একমাত্র প্রতিষ্ঠান আমুলিয়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল।তিনি আরো ও বলেন, বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনীর অবদানে ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বে উন্নতশীল দেশের সম্মান অর্জন করবে। এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা ক্ষুদে বিজ্ঞানীদের মেধাকে বিকশিত করতে পারলেই তারা তাদের সৃজনশীল চিন্তা-চেতনার মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিতে পারবে, এমন আশা প্রকাশ করেন ।
ছাত্র-ছাত্রীরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিজ্ঞান মেলার প্রকল্পে তুলে ধরে।
অনুষ্ঠানে আসা অভিভাবকরা তাদের সন্তানদের এমন বিজ্ঞান মনস্ক ভাবে তৈরী করার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ছোট বড় সব শিক্ষার্থীদের চৌকস উপস্থাপনা ও ব্যাখ্যায় এ মেলা যেন বিজ্ঞান শিক্ষার কেন্দ্রে পরিণত হয়েছিল, এমন মন্তব্যও করেছেন অনেক শিক্ষক ও শিক্ষার্থীরা।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; পড়াশোনা, কাজ, বিনোদন, গেমিং থেকে শুরু করে প্রতিদিনের নানা প্রয়োজনের গুরুত্বপূর্ণ সঙ্গী। ফলে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি ব্ ...
স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) দুপুরে ইন্টারনেটের গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় দেশের আন্তর্জা ...
ডেস্ক রিপোর্ট: মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)-এর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তরুণদের জন্য দুই বছর মেয়াদি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে মেটলাইফ ফাউন্ডেশ ...
স্টাফ রিপোর্টার: প্রযুক্তি ও তথ্যনিরাপত্তা পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার (Special General ...
সব মন্তব্য
No Comments